শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে কাজ করছে সরকার: শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সরকার শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি বলেন, আমরা বাড়ি ভাড়ার বিষয়টির প্রতি সংবেদনশীল।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন শেষে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকার কাজ করছে। আমরা বিশ্বাস করি নতুন বেতন কমিশনের সুপারিশে আমরা আগামী বছর আরও একটি সুন্দর বেতন কাঠামো নিশ্চিত করতে পারব।
শিক্ষা সচিব রেহানা পারভীন বলেন, আমরা এ দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আমরা প্রতি মুহূর্তে এটা নিয়ে কাজ করছি। আপনারা জানেন অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে আছেন। তবুও আমরা রাতদিন কাজ করে যাচ্ছি। যতটা করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা আলোচনায় ডেকেছি। আলোচনায় বসলে একটি সমাধান আসবে।
শিক্ষা সচিব বলেন, লামছাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে যে আমরা যাচ্ছি এটা একটি উত্তোরণ। কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে ইনশাআল্লাহ। তখন এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে। এ প্রচেষ্টায় সবার সহযোগিতা চাই। আমরা দাবি করছি আমরা চেষ্টা করছি। এটার প্রভাব দেখতে একটু সময় লাগবে।
জনতার আওয়াজ/আ আ