শিক্ষকদের হাসনাতের ফোন, ‘মার্চ টু সচিবালয়’-এর সময় পরিবর্তন - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষকদের হাসনাতের ফোন, ‘মার্চ টু সচিবালয়’-এর সময় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ২:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির সময় পরিবর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় করার কথা থাকলেও সময় পরিবর্তন করে তা বিকেল ৪টায় করা হয়েছে।

দুপুর দেড়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সময়সূচি ঘোষণা করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষকদের দাবিগুলো নিয়ে সচিবালয়ে সভা চলছে।

সেখান থেকে সিদ্ধান্তের অপেক্ষায় আছেন আন্দোলনকারীরা। সিদ্ধান্ত পাওয়ার পর তারা লং মার্চ শুরু করবেন।
এদিকে আন্দোলনরত শিক্ষকদের ফোন করে এখনই লং মার্চ না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শিক্ষক নেতা অজিজী বলেন, এনসিপির নেতা, আমাদের পাশে সবসময় যিনি থেকেছেন, সেই হাসনাত আবদুল্লাহ আমাকে মোবাইলে কল করেছিলেন।

তিনি জানিয়েছেন, সচিবালয়ে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে একটা মিটিং চলছে। সেখান থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত লং মার্চ টু সচিবালয় কর্মসূচিতে না যেতে আহ্বান জানিয়েছেন তিনি। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রণালয়ের বৈঠকে কী সিদ্ধান্ত আসে তা দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারী ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ জারি না হবে, ততক্ষণ রাজপথ ছেড়ে যাব না।


এদিকে সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে কর্মবিরতি পালন করে যাচ্ছেন। তারা প্রতিদিন নিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকলেও কোনো শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না, পাঠদান কার্যক্রমেও অংশ নিচ্ছেন না। বিদ্যালয়ের আঙিনা, শিক্ষক লাউঞ্জ কিংবা অফিসকক্ষে বসেই তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয় : নুর
অনলাইন ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৫ ১০:২২
শেয়ার
শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয় : নুর
শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে তিনি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক ফেসবুক পোস্টে এ আহ্বান জানান নুর।

প্রশ্ন রেখে পোস্টে নুর লিখেছেন, ‘শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠন কিভাবে হবে? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া যৌক্তিক, সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

একই সঙ্গে শিক্ষকরা যেন মর্যাদার সঙ্গে খেয়ে-পরে বেঁচে থাকতে পারে, সেভাবে বেতন কাঠামো পুনর্বিন্যাসসহ সুযোগ-সুবিধা নিশ্চিত করা দরকার। শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয়।’
উল্লেখ্য, বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আজ মঙ্গলবার দুপুরে তারা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ