শিক্ষকের উপর হামলার বিচারের দাবীতে মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষকের উপর হামলার বিচারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি॥
ভোলার লালমোহন ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মাওলানা বশির উল্লাহকে হত্যার উদ্দেশ্যে হামলায় ও দোষীদের বিচারের দাবীতে মানবন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার(৭ এপ্রিল) দুপুরের দিকে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার উদ্যোগে শহরের চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চতলা হাসেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু জাফর, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন বিশ্বাস, সিনিয়র সহসভাপতি মাওঃ মো. হোসেন, ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শফিউল্যাহ, দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম হাওলাদার, বাংলাদেশ বেসরকারি তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের লালমোহন শাখার সভাপতি মো. শাহাবুদ্দিন মিয়া প্রমূখ।
মানববন্ধনে বক্তারা শিক্ষকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, মাদ্রাসা শিক্ষকের উপর হামলার ঘটনায় ওই শিক্ষকের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বুধবার সকালে ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সামনে সামান্য কথার কাটাকাটির জের ধরে এলাকার ছবিরুল হক, ফকরুল আলম লিটন, শাহে আলম, বজলু ও নান্নুর নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রভাষক মাওলানা মো. বশির উল্যাহকে বেদম প্রহার করে। পরে স্থানীয়রা বশির উল্যাহকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ