শিক্ষক-শিক্ষার্থী দ্বন্দ্ব নিরসনে কাজ করে যাচ্ছি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষক-শিক্ষার্থী দ্বন্দ্ব নিরসনে কাজ করে যাচ্ছি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ৪:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ৪:৩৭ অপরাহ্ণ

 

ঢাবি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা এক ধরনের মানসিক ট্রমার মধ্যে রয়েছে। এই ট্রমা নিরসন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব নিরসনে আমরা কাজ করে যাচ্ছি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ে ক্লাস কার্যক্রম শুরুর প্রাক্কালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ কথা জানান তিনি।

ঢাবি উপাচার্য বলেন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের সঙ্গে আলোচনা করে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও কার্যকরভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

এ সময় সিনেট চত্বরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়ানো হয়। এরপর সকাল সাড়ে ১০টায় বিভিন্ন অনুষদের ক্লাস পরিদর্শন করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সৌহার্দ্যপূর্ণ, হৃদ্যতাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে ক্লাস অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ