শিক্ষানবিশ ক্যাডারদের সালাম গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ১:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ১:৫১ অপরাহ্ণ

৩৮তম বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস (পুলিশ) এর ক্যাডারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে পুলিশের সদ্য প্রশিক্ষণ সমাপ্ত করা শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সালাম গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তিনি রাজশাহীর সারদা একাডেমিতে পৌছালে তাঁকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাগত জানান।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী একটি খোলা জিপে করে প্যারেড পরিদর্শন করেন। পরে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের বিভিন্ন দল মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম প্রদান করেন।
জনতার আওয়াজ/আ আ