শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৫, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
শিক্ষাব্যবস্থাকে আনন্দমুখর ও কর্মমুখী করে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বৈঠক হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে এই বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এ তথ্য জানিয়েছেন। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকালে সকাল ৯টার দিকে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিসে প্রবেশ করেন তারেক রহমান। কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। নিজ কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি কার্যালয়ের অনেক পুরনো কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে তাদের কাছে গিয়ে ব্যক্তিগতভাবে কথা বলেন।

এরপর তিনি কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বিশেষ মোনাজাত করেন।

এরপর তারেক রহমানের সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণের বিষয়েও একটি সভা অনুষ্ঠিত হয়।

তেজগাঁওয়ে পুরনো জাতীয় সংসদ ভবনটি ১৯৯১ সাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখান থেকে সাধারণত সরকারি কার্যাবলী সম্পাদিত হতো এবং মন্ত্রিসভার বেশিরভাগ বৈঠকও এখানে অনুষ্ঠিত হয়েছে। তবে বাংলাদেশের সচিবালয়েও প্রধানমন্ত্রীর অফিস রয়েছে, যেখানে মাঝেমধ্যে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৯৯১ সালের আগে এই ভবনটি রাষ্ট্রপতির সচিবালয় হিসেবে ব্যবহৃত হতো।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ