শিক্ষার্থীদের রংতুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠেছে ময়মনসিংহ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষার্থীদের রংতুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠেছে ময়মনসিংহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১১, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১১, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

ময়মনসিংহ নগরীর বিভিন্ন দেয়ালে দেয়ালে শিল্পকর্ম আঁকছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। যাও পাখি যারে উড়ে , সুবোধ তুই ফিরে আয়,ভোর হয়ে গেছে, এমন নানান প্রতিবাদী উক্তি আর বিভিন্ন চিত্র শৈলীতে বর্ণিল হয়ে উঠেছে ময়মনসিংহ নগরী।

রবিবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,
কেউ দেয়াল ঘষে পরিষ্কার করছেন, কেউবা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন। কেউবা সেই প্রলেপ দেওয়া জায়গায় আঁকছেন লাল-সবুজের পতাকা। কেউ আবার ব্যস্ত স্লোগান লেখায়। শত শত শিক্ষার্থীর এ রকম ব্যস্ততা। নগরীর টাউন হল মোড়, সৈয়দ নজরুল ইসলাম কলেজ, মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন এলাকার জরাজীর্ণ দেয়াল রংতুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠেছে। শিক্ষার্থীদের ২০ থেকে ২৫টি ছোট ছোট দল সেখানে এই আঁকাআঁকির কাজ করছে। এমন দৃষ্টি নন্দন গ্রাফিতি লিখনে চোখ জুড়ে যায় নগরবাসীর। একটা সময় এসব দেয়ালে বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপনের পসরা ছিলো। তার পরিবর্তে আজ সেখানে শিক্ষার্থীদের রঙ তুলির আঁচড়ে ফুটে তুলেছে বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি। শিক্ষার্থীরা নিজেদের নিকট হতে চাঁদা তুলে এসব গ্রাফিতির অর্থের জোগান দিচ্ছেন। আর শিক্ষার্থীদের এমন কাজকর্মের সাধুবাদ জানিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আগামীর সুন্দর বাংলাদেশের সপ্নের সারথি হতে যাচ্ছেন এমন প্রত্যাশা তাদের ।

শিক্ষার্থীরা বলন, দেশটাকে আমরা রঙিন করে সাজাতে চাই। দেশের বিরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই দেয়ালগুলো।নগরীর বিভিন্ন যায়গায় আমরা একসঙ্গে কাজ করছি,শহরের বিভিন্ন যায়গায় দেয়ালে গ্রাফিতির দ্বারা বার্তা পৌঁছে দিতে চাচ্ছি সকলের কাছে, দেশটাকে যেন নতুনভাবে পরিচালিত করতে পারি।

এবিষয়ে নগরীর মুসলিম বালিকা গার্লস স্কুলের সহকারী শিক্ষক সামসুদ্দিন সাইদ বলেন, শিক্ষার্থীরা জাতী গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা প্রশংসনীয়। তারা যে ইতিহাস রচনা করেছে, দেয়াল লিখনের দারা বিশ্ববাসিকে যে বার্তা পৌছে দিতে চাচ্ছে তা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।

নগরীর গ্রাফিতি শিল্পী শামীম আশরাফের ভাষ্য,
গ্রাফিতি হচ্ছে অন্যায় ও বেআইনি বিষয়ের বিপক্ষে প্রতিবাদের ভাষা তৈরি করার অন্যতম শক্তি।পৃথীবির সব থেকে বড় শিল্পের প্রতিবাদ হচ্ছে গ্রাফিতি, এর ভিতর দিয়ে একজন শিল্পী তার প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলতে পারে। বর্তমানে শিক্ষার্থীদের আকা যে সব দেয়াল চিত্র দেখা যাচ্ছে, সেখানে এতো সুন্দর কথা লিখা আছে তা যে কারো চিন্তাকে আরো শক্তিশালী করে তুলবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ