শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট-বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ইসকাটনের বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র ও অডিটরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান শেষ করেই তিনি ছুটে যান পাশেই থাকা স্কুলের শিক্ষার্থীদের কাছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ইসকাটনে বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র ও অডিটরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় পাশেই অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানায়।

বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিনি নিজেও তাদের হাত নেড়ে সাড়া দেন। এরপর তিনি চলে যান বিয়াম মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানে। সেখানকার পর্ব শেষ করে বেরিয়ে যেতেই প্রধানমন্ত্রী ছুটে যান সেই স্কুলে।

পরে তিনি সরাসরি স্কুলে গিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে শিক্ষার্থীদের আঁকা ছবি দেখেন এবং তাদের ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে কথা বলেন। এ সময় শিক্ষকরাও উপস্থিত ছিলেন। প্রায় ১৫ মিনিট তিনি স্কুলে অবস্থান করেন এবং শিশুদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ