শিক্ষার্থীরা চাইছেন পদত্যাগ, কুয়েট উপাচার্য বলছেন করবো না : আমাদের কি করনীয়? ঈসা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষার্থীরা চাইছেন পদত্যাগ, কুয়েট উপাচার্য বলছেন করবো না : আমাদের কি করনীয়? ঈসা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
সারা বাংলাদেশের ছাত্র সমাজ যখন কুয়েট শিক্ষার্থীদের পক্ষে সংহতি প্রকাশ করেছে তখন ও কুয়েট ভিসি পদত্যাগ না করার যেন শপথ নিয়েছেন। তার পিছনে মদদদাতা কারা?কুয়েট খুলনা-৩ আসনে অবস্থিত। সেখান থেকে বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশ গ্রহণ করবেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করতে পারতেন। যেখানে ঢাকা থেকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে গিয়েছেন সেখানে তিনি কেন এখনো যাননি?সব ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সংহতি, বক্তব্য, বিবৃতি দিয়েছেন কিন্তু কেন এখনো জাতীয়তাবাদী ছাত্রদল কোন বিবৃতি প্রদান করেনি?প্রতি মুহূর্তে অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে সেখানে বিএনপি ও জামাত কি করছে?এ বিষয়ে কি তাদের কোন দায় নেই?১৬ বছরের ফ্যাসিবাদ হাসিনা নিজের মতো করে প্রশাসন সাজিয়ে ঠিকতে পারিনি।সেখানে প্রফেসর মাসুদ সাহেব কিভাবে চিন্তা করছেন তিনি টিকে যাবেন।তার পদত্যাগ সময়ের ব্যাপার মাত্র কিন্তু এখানে বড় বড় রাজনৈতিক দলের ভূমিকা সত্যি দুঃখজনক।মেধাবী শিক্ষার্থীদের জীবন নিয়ে যাদের মাথা ব্যাথা নেই তারা রাস্ট্র ক্ষমতায় গিয়ে কার কাজে আসবেন? এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
জামাত এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব তিনিও খুলনার সন্তান। কুয়েট থেকে তাঁর বাড়ি ৭ কিলোমিটার এর বেশি হবে না।তাদের নিরবতা খুলনাবাসী কাছে খুবই হতাশাজনক।
বিগত ১৮ ও ১৯ ফেব্রুয়ারী ২০২৫ কুয়েটে যে ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সে যে দলের হোক না কেন।হামলা,মামলা,নির্যাতন কোন সমস্যার সমাধান নয়।কুয়েট বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। সবাই মিলে বাঁচাতে হবে।
আসুন আমরা দলাদলি না করে ঐক্যবদ্ধভাবে কুয়েট এর অচলাবস্থা থেকে ফিরে শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি করেদি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ