শিগগিরই স্থানীয় সরকার নির্বানের প্রস্তুতি শুরু হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিগগিরই স্থানীয় সরকার নির্বানের প্রস্তুতি শুরু হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে। সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো আইন হিসেবে প্রকাশের পরই এ কার্যক্রম শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নবনিযুক্ত ১৪ জন জেলা পরিষদ প্রশাসক উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় অনেক সময় সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। এ কারণে দলীয় বিবেচনায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাদেরও সরকারিভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার যে অধ্যাদেশ জারি করেছিল, তা বিশেষ কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে এবং সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে এটি মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। শিগগিরই এটি সংসদে উপস্থাপন করে আইন আকারে প্রকাশ করা হবে।

সব অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগপ্রাপ্ত প্রশাসক এজাজ সম্পর্কে বিস্তারিত মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন এবং জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ