শিমুল বিশ্বাসসহ বিএনপির ৯১ নেতাকর্মীর বিচার শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিমুল বিশ্বাসসহ বিএনপির ৯১ নেতাকর্মীর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ১:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ১:১১ অপরাহ্ণ

 

আদালত প্রতিবেদক

শিমুল বিশ্বাসসহ বিএনপির ৯১ নেতাকর্মীর বিচার শুরু

গাড়ি ভাঙচুর ও হত্যার উদ্দেশে পুলিশকে ইটপাটকেল ছোড়ার অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৯১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

সোমবার (৯ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আগামী ২২ অক্টোবর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।

এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

মামলার অভিযোগে থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া চকবাজার থানাধীন বকশিবাজারের বিশেষ আদালতে হাজিরা দিতে দিতে যাচ্ছিলেন। এসময় রমনা মডেল থানাধীন মগবাজার মোড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ১০০০/১৫০০ নেতাকর্মী লাঠিসোটা, লোহার রড, ইটপাটকেলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়। তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে রাস্তায় গাড়ি ভাঙচুর করে। হত্যার উদ্দেশে পুলিশ সদস্যের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে।

এ ঘটনায় রমনা মডেল থানার উপপরিদর্শক আবদুল কদ্দুছ বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মিজানুর রহমান ৯১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ