‎শিল্প চর্চ্চাকে দলীয় গন্ডিরমধ্যে আবদ্ধ রাখা ঠিক না-ফখর উদ্দিন বাচ্চু এমপি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‎শিল্প চর্চ্চাকে দলীয় গন্ডিরমধ্যে আবদ্ধ রাখা ঠিক না-ফখর উদ্দিন বাচ্চু এমপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১০, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১০, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি ঃ ময়মনসিংহ-১১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু বলেছেন,দেশের শিল্প,সংস্কৃতি ও সাহিত্যকে দলীয় গন্ডির মধ্যে বেঁধে রাখা সভ্য সমাজের কাজ হতে পারে না।রাজনৈতিক তকমা দিয়ে কারো গলা চেপে ধরা উচিত নয় এটা অসভ্য আচরণ।শিল্পী,কবি,সাহিত্যিকগন দেশের সম্পদ।তাদের চর্চ্চাও স্থান অবারিত করতে হবে।

রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে সঠিক পৃষ্টপোষকতা দিয়ে সামনে এগিয়ে নেয়া।শুক্রবার রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চত্বরে ভালুকা সাংস্কৃতিক ফোরাম আয়োজিত এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।ভালুকা সাংস্কৃতিক ফোরামের সভাপতি আলী আহসান কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদসহ অন্যরা।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিক,কবি,সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে বিভিন্ন সংগঠনের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু বলেন,ভালুকার সংস্কৃতিকে এগিয়ে নিতে আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহন করব।শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনকেও সমৃদ্ধ করতে হবে।

শিশুদের প্রতিভা বিকাশে বর্তমান সরকার নতুন কুড়ি চালু করেছে একই সাথে নতুন কুড়ি স্পোর্টস নামে থেলাধুলার একটি প্রতিযোগীতা শুরু করেছে।শিল্প,সাহিত্য,ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে রাজনীতি থাকা উচিত নয়। যখন যে সরকার থাকবে এ অঙ্গনের লোকজনকে তাদের সাথেই কাজ করতে হবে। তিনি বলেন,ভালুকাকে এগিয়ে নিতে হলে সবার আগে শিক্ষার প্রসার ঘটাতে হবে এই সাথে সংস্কৃতিও বেগবান করতে হবে।থেলাধুলাকে যদি পেশা হিসেবে নেয়া যায় তবে সংস্কৃতিকেও পেশা হিসেবে নেয়ার পর্যায়ে নিতে হবে।

ভালুকা সাংস্কৃতিক ফোরামের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিল্পবিকাশে দেশে সংস্কৃতি কর্মীদের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহন করেছিলেন।নতুন কুড়ি তার অন্যতম একটি সৃজনশীল সৃষ্টি।যার মাধ্যমে দেশে বহু শিল্পী তৈরী হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ