শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রæয়ারি) শহরের বরফকল ঘাট এলাকায় আকিজ সিমেন্ট কারখানার পাশ থেকে বেলা সাড়ে ১১টায় ওই লাশ উদ্ধার করা হয়।
নৌ-পুলিশের উপ-পরিদর্শক মো. সবুর মিয়া জানান, বেলা সাড়ে ১১টায় অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করা হয়। পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে লাশটিকে প্রেরণ করা হয়। এসময় তার কাছ থেকে একটি মুঠো ফোন উদ্ধার করা হয়। ফোনে বিভিন্ন যোগাযোগের নাম্বরে কল দিয়ে নিহতের খবর জানানো হয়েছে।
সোনারগাঁয়ের কাঁচপুর থেকে তারা ইতোমধ্যে রওনা হয়েছেন। লাশ শনাক্তকরণ হলে তাদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
জনতার আওয়াজ/আ আ