শীর্ষ পর্যায়ে আরও রদবদল: সেনাবাহিনীর নতুন কিউএমজি শাহীনুল হক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৭, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শীর্ষ পর্যায়ে আরও রদবদল: সেনাবাহিনীর নতুন কিউএমজি শাহীনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) পদে দায়িত্ব পেয়েছেন এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। একই আদেশে কিউএমজির দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

লেফটেন্যান্ট জেনারেল শাহীনুল হক এনডিসির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালেনের সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ পদ ‘চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)’ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শাহীনুল হক চট্টগ্রামের ২৪তম পদাতিক ডিভিশন এবং সাভারের নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে কিউএমজি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতির আগে স্বল্প সময়ের জন্য তিনি ‘ডিজিএফআই’র মহাপরিচালক ছিলেন।

অন্যদিকে বৃহস্পতিবার পৃথক আদেশে আরও একাধিক সেনা কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। এরমধ্যে, মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়ার লক্ষ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এমআইএসটির নতুন কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান, যিনি এতদিন অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে টাঙ্গাইলের ঘাটাইলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদকে। তিনি এর আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিকস এরিয়ার (লগ এরিয়া) জিওসি ও এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। লগ এরিয়ারএই দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান অবসরে গেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ