শুক্রবার ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শুক্রবার ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

চলমান কোটা সংস্কার আন্দোলনে নানা কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিন সারাদেশে প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল করবেন তারা।

বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক আবদুল কাদের।

এতে তিনি বলেন, আপনারা জানেন আমারা কোন ব্যক্তি স্বার্থে আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য। কি অপরাধ ছিল আমাদের? সাংবিধানিক অধিকার চাওয়াটা কি অপরাধ?  কি অপরাধে শত শত ভাইদেরকে হত্যা করা হলো? আমরা এর জবাব জানি না। কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলনকে থামাবো না। 

জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে শহীদ, আহত, পঙ্গু ও গ্রেফতার হওয়া সকলের স্মরণে আগামীকাল দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন আবদুল কাদের।

কর্মসূচি: গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার (০২ আগস্ট) মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর যিয়ারত, মন্দির, গির্জাসহ সকল উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।

শ্রমিক, পেশাজীবি, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবি, আলেম-ওলামাসহ দেশের সকলস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানানো হয় যে, তারা যেন জাতির এই ক্রান্তিলগ্নে চুপ না থাকেন। মসজিদের মেম্বার থেকে প্রতিবাদের ঘোষণা দিতেও আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ