শুক্রবার থেকে বন্ধ হচ্ছে পর্নোগ্রাফির ওয়েবসাইট - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শুক্রবার থেকে বন্ধ হচ্ছে পর্নোগ্রাফির ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
৫ আগস্টের পর অনেক পর্নোগ্রাফির ওয়েবসাইট খোলা হয়েছিল। সেগুলো আগামীকাল থেকে বন্ধ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয় আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন শেষে তিনি কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর দেশে অনেক পর্নোগ্রাফির ওয়েবসাইট চালু আছে ও চালু করা হয়েছে। সেগুলো আমাদের নজরে এনেছে। ফলে রাষ্ট্রের পক্ষ থেকে সেসব ওয়েবসাইট অচিরেই বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ এটার সঙ্গে ধর্ষণের সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি শুক্রবারের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ