শুক্রবার স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শুক্রবার স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ ১:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ ১:১০ পূর্বাহ্ণ

 

বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল- ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির এর নিঃশর্ত মুক্তি এবং বিএনপি’র পূর্ব ঘোষিত ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আগামীকাল ৩১ মার্চ ২০২৩, শুক্রবার, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাব এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি’র মাননীয় চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদীন ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি গাজী রেজওয়ানউল হোসেন রিয়াজ।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ