শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য শহীদ আনাসরা জীবন দেয় নাই: মাহমুদুর রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য শহীদ আনাসরা জীবন দেয় নাই: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫ ১:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫ ১:০৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

শহীদ আনাসসহ হাজারো শহীদরা শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জীবন দেয় নাই বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ফারইস্ট মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস-আপ বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বক্তব্যের শুরুতে তিনি কিশোর জুলাই শহীদ আনাসের চিঠি পাঠ করে শোনান।

মাহমুদুর রহমান বলেন, জুলাই যোদ্ধাদের লড়াই শেষ হয়নি, নির্বাচনের পরই সব সমাধান হয়ে যাবে মনে করা বোকামি হবে। আগামীতেও শাসকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, বড় রাজনৈতিক দলগুলো নিজেদের প্রতিষ্ঠিত ক্ষমতা কাঠামো হারানোর ভয়ে জুলাইকে বিপ্লব না বলে শুধু আন্দোলন বলে থাকে। অথচ শহীদদের আত্মত্যাগ আর জনতার অকুণ্ঠ সমর্থনকে সরকারের বৈধতার সিঁড়ি মনে না করে ১০৬ অনুচ্ছেদকে ভিত্তি মনে করা হচ্ছে।

গত কয়েকদিনে সরকার প্রধানের সঙ্গে নির্বাচনকালীন প্রশাসন নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, যেনতেন নির্বাচনই বড় রাজনৈতিক দলের লক্ষ্য।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রেসিডেন্ট মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করিম বুলবুল, আপ বাংলাদেশের আহ্বায়ক আলি আহসান জুনায়েদ, এবি পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মেজর (অব) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদার ভুইয়া প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ