শুধু গত ১৫ বছর নয়, ১০ বছর এরশাদবিরোধী আন্দোলনও করেছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শুধু গত ১৫ বছর নয়, ১০ বছর এরশাদবিরোধী আন্দোলনও করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিস্ট শাসন থেকে ছাত্র-জনতার আন্দোলনে আমরা মুক্ত হয়েছি। এ আন্দোলনটি চূড়ান্ত রূপ ধারণ করেছিল বিগত ১৫ বছরের বিএনপি তথা এদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে।

আজ মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি’র সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদ।

১৫ বছরের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আশির দশকেও কিন্তু একটি সামরিক শাসকের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ প্রায় ১০ বছর সংগ্রাম করেছে। এবং সেই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ সংগ্রাম শেষে নব্বইয়ের শেষ দিকে সামরিক শাসক এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়।

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি স্মরণ করে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানকে আমাদের আবার নতুন করে স্মরণ করতে হবে। নিজের জীবন বাজি রেখে তখন নব্বইয়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। নেতা তৈরির ভূমিকায় তিনি অনবদ্য অবদান রেখে ছিলেন। বাংলাদেশের গণতন্ত্রায়নের ইতিহাসে তিনি চিরদিন লিপিবদ্ধ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ