শুধু পদ্মা সেতু নয়, মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ৯, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ৯, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ

শুধু পদ্মা সেতু নয়, মেট্রোরেল নির্মাণ করতে গিয়েও বাধার মুখে পড়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটা কাজে বাধা দেওয়া দেশের কিছু মানুষের চরিত্র। শুধু পদ্মা সেতুই নয়, মেট্রোরেল বানাতেও বাধা পেয়েছি।’
মেট্রোরেল ব্যবহারে যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে। রাষ্ট্রীয় এই সম্পদের গুরুত্ব বুঝতে হবে।’
বিমানবন্দর এলাকার যানজট নিরসনের বিষয়ে তিনি আরও বলেন, বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেয়া হবে ৷
এর আগে গত ২৮ ডিসেম্বর বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ধাপে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারওগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত চালু হওয়ার কথা রয়েছে।
জনতার আওয়াজ/আ আ