শৃঙ্খলাবিরোধী কাজে জড়িয়ে পড়লে এক বিন্দুও ছাড় নয়: নয়ন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শৃঙ্খলাবিরোধী কাজে জড়িয়ে পড়লে এক বিন্দুও ছাড় নয়: নয়ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪ ১২:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪ ১২:৩৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

দলের নেতাকর্মীদের উদ্দ্যেশে কঠোর হুশিয়ারী দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, শৃঙ্খলাবিরোধী কাজে জড়িয়ে পড়লে এক বিন্দুও ছাড় দেওয়া হবেনা।

তিনি বলেন, দলের নাম ব্যবহার করে যারাই অপরাধ করবে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোরে “বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভুমিকা” শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আছে যদি দলের কেউ কোনো চাঁদাবাজি, নাশকতা ও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকেন তাহলে তার দায়ভার দল নেবে না। অপরাধী যত বড়ই নেতা হোন না কেন তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে, বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়।

নয়ন বলেন, সত্যিকারের শহীদ জিয়ার সৈনিকরা কখনও দখল বাজি ও চাঁদাবাজি করে না। যারা এগুলো করে তাদের স্থান বিএনপিতে নেই। বিএনপি জনগণের দল, জনগণের ক্ষতি হয় এমন কিছুই বিএনপি করবে না এবং কাউকে প্রশ্রয় দিবে না।

নেতাকর্মীদের উদ্দেশ্য যুবদলের এই নেতা বলেন, ১৫ বছর পর মানুষ গণতন্ত্রের স্বাদ পেয়েছে। বিএনপির এমন কোন নেতাকর্মী নেই যে অত্যাচারিত হয়নি। তারপরও কোনো সহিংসতার পথে যায়নি। বিএনপি সবসময়ই শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। অগণিত জীবনের বিনিময়ে পাওয়া এ গণতন্ত্র ধ্বংস হতে দেয়া যাবে না। দেশে গণতন্ত্রের নামে যাতে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি না করে সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে।

যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দিপু ও সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ