শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আট নেতাকে বহিষ্কার করল বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আট নেতাকে বহিষ্কার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও আট নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তবে, কার বিরুদ্ধে কি অভিযোগ, সেটি জানায়নি দলটি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ৮ নেতাকে দল থেকে বহিষ্কারের কথা জানান।

বহিষ্কৃত নেতারা হলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুর রহমান মঞ্জু সিকদার, সাবেক সদস্য মো. নজরুল ইসলাম লেবু, আতাউর রহমান আতা, আছিনুর রহমান আনিছ, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু এবং সাবেক সদস্যসচিব আবুল কালাম সিকদার।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে, বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ