শেখ মুজিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের খবা ভুয়া: ফারুকী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ মুজিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের খবা ভুয়া: ফারুকী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৪, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৪, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয়, তারা সাবাই মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। বুধবার (৪ জুন) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন তিনি।

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, বিদেশে এবং দেশের অভ্যন্তরে যারা সহযোগিতা করেছেন, কাজ করেছেন, যারা সশস্ত্র ছিলেন না, তারাও মুক্তিযোদ্ধা। তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হবেন। মুজিবনগর সরকারে যারা যুক্ত ছিলেন। তারা সবাই মুক্তিযোদ্ধা।

তিনি বলেন, মুজিবনগর সরকার পুরো যুদ্ধ পরিচালনা করেছে। এটা ঐতিহাসিক সত্য। ইতিহাস পরিবর্তন করা যায় না। মুজিবনগর সরকারকে ‘সহযোগী’ বলা হয়নি। ওই সরকারের কর্মকর্তা, কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন।

ফারুক ই আজম বলেন, সহযোগী অর্থ এই নয় যে, তাদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। তাদের একই অবস্থানে রাখা হয়েছে। তাদের অবদানও অসাধারণ। এ ক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভাতা-সুবিধাদি ইত্যাদির ক্ষেত্রেও কোনো বৈষম্য নেই, সবাই সমান।

অন্তর্বর্তী সরকার বাহাত্তরের মুক্তিযুদ্ধের সংজ্ঞায়নে ফেরত গেছে জানিয়ে তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের সংজ্ঞা নতুন করে প্রবর্তন করিনি, এটা ৭২’ এ ছিল। এখন যে সংজ্ঞা আমরা দিয়েছে সেটি হুবহু ১৯৭২ এ ছিল। এটা ২০১৮ ও ২০২২ এ পরিবর্তন করা হয়েছে। এখন আমরা সেটিকে আবারও বাহাত্তরের মুক্তিযুদ্ধের সংজ্ঞায়নে ফেরত নিয়ে গেছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ