শেখ হাসিনাকে বিদায় না করলে গুম, খুন, ক্রসফায়ার থামবে না - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনাকে বিদায় না করলে গুম, খুন, ক্রসফায়ার থামবে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১৭, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১৭, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় না করলে গুম, খুন, ক্রসফায়ার থামবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘হাসিনাকে বিদায় না করলে গুম, খুন, ক্রসফায়ার থামবে না। তরুণরা প্রতিদিন হত্যাকাণ্ডের শিকার হবে। আপনারা আপনাদের নিজের ভোট দিতে পারবেন না। শেখ হাসিনা আপনাদের ভোট হরণ করেছে। তাই আন্দোলন করে তাকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের এই আন্দোলন বিজয়ের পথে নিয়ে যেতে হবে।

সরকারের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলন সফল করতে আগামীকালের পদযাত্রা কর্মসূচিতে ঢাকাবাসীকে যোগ দেয়ার আহবান জানিয়ে সোমবার (১৭ জুলাই) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাজধানীর শান্তিনগর, মালিবাগ, মৌচাক ও মগবাজার মোড়ে নেতাকর্মীদের নিয়ে পথসভা করেন এবং লিফলেট বিতরণ করেন।

‌রিজভী ব‌লেন, আগামীকাল ও পরশুদিনের পথসভা গণতন্ত্রের জন্য, মানুষের কথা বলার জন্য, মানুষের বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। হাসিনার পতন ঘটাতে হবে। এই জন্যেই কাল থেকে পথসভা এক দফার আন্দোলন শুরু হবে।শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘দেশের জনগণের গণতন্ত্রের জন্য, কথা বলার স্বাধীনতার জন্য আমাদের এই পদযাত্রাকে সাফল্যমন্ডিত করতে হবে। মানুষ এখন পরাধীন মানুষের কোন স্বাধীনতা নেই। একটি সন্ত্রাসী রাজত্বে আমরা এখন বাস করছি। এভাবে চলতে পারে না। আমাদের মুক্তির জন্য আগামীর আন্দোলন গড়ে তুলতে হবে।

ঢাকাবাসীকে আহবান জানিয়ে রিজভী আরও বলেন, ‘হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্ববোধয়ক সরকারের জন্য আগামীকাল আমাদের পদযাত্রা হবে এই পথযাত্রায় আপনারা সবাই শামিল হবেন। হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিএনপি’র নেতৃত্বে আন্দোলন চলবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চলবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলবে। আর এইজন্যে আগামীকালের পদযাত্রায় আপনারা সবাই অংশগ্রহণ করে পদযাত্রাকে সাফল্যমন্ডিত করবেন।

শেখ হাসিনা ১৪ বছর ধরে দেশের মানুষকে পরাধীন করে রেখেছে মন্তব্য করে বিএনপির এই শীর্ষনেতা বলেন, ‘শেখ হাসিনার বুকে কাপন ধরাতে হবে।মরিচের কেজি ৭০০ টাাকা। ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে মানুষকে পাথর খাওয়াচ্ছেন। এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হলে কারও কোন নিস্তার নেই,কেউ বেচে থাকতে থাকতে পারবে না।

পথসভায় জাতীয়তাবাদী মৎসজীবি দলের সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, ছাত্রদলের সহ-সভাপতি মাহবু্ব মিয়া, মিলাদ উদ্দীন ভূইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ