শেখ হাসিনার এক তরফা নির্বাচনে অংশ নেয়া দলগুলোও ফ্যাসিবাদের দোসর - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনার এক তরফা নির্বাচনে অংশ নেয়া দলগুলোও ফ্যাসিবাদের দোসর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৮, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৮, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
যেসব দল শেখ হাসিনার এক তরফা নির্বাচনে অংশ নিয়েছিল তারাও ফ্যাসিবাদের দোসর বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

তিনি বলেন, ‘শেখ হাসিনার এক তরফা নির্বাচনে অংশ নিয়েছিল গুটিকয়েক দল, তারাও মূলত ফ্যাসিবাদের দোসর। তাদেরকেও চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিত। কারণ সকল গণতান্ত্রিক শক্তি যখন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের নির্বাচন চেয়েছিল তখন কতিপয় নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে ফ্যাসিবাদী সরকারকে দীর্ঘায়িত করার লাইসেন্স প্রদানের অংশীদার হয়েছিল।’

শনিবার (২৮ জুন) বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ‘শেখ হাসিনার এক তরফা নির্বাচনে যারা অংশ নিয়েছিল তারাও সারাদেশে বিনা ভোটের এই দায় এড়াতে পারে না। কারণ তারা যদি সেদিন গণতান্ত্রিক দলগুলোর সাথে থেকে নির্বাচনে অংশগ্রহণ না করতো তাহলে ফ্যাসিবাদী শাসন এতটা দীর্ঘায়িত হতে পারতো না। অন্তর্বর্তীকালীন সরকারকে খুঁজে বের করতে হবে ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করার জন্য কোন কোন রাজনৈতিক দল, গোষ্ঠী ও ব্যক্তি প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহায়তা করেছিল।’

তিনি বলেন, ‘স্বৈরাচার হাসিনার পতনের দ্বারপ্রান্তে এসে অনেকেই ভোল পাল্টে ফ্যাসিবাদবিরোধী শক্তি হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা নিজেদেরকে এখন অতি বিপ্লবী বলে প্রচার করছে।’

তিনি আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে শুরু করে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এ কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে- বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। এ ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধ একটি দেশ। দলকে আরো সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও দাবি করেন তিনি।’

সভায় স্থানীয় বাসিন্দা মো: নুর ইসলাম হাওলাদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কে এম মাহমুদ, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন, নগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব, সদর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রাহাত তালুকদার, ১১ নম্বর ওয়ার্ডের মহিলা দল নেত্রী তানিয়া বেগম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ