শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার সারাবিশ্বে আর নেই: ওয়াহাব আকন্দ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার সারাবিশ্বে আর নেই: ওয়াহাব আকন্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক , ময়মনসিংহ :
আওয়ামী লীগের সভানেত্রী ও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার সারাবিশ্বে আর নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, ফ্যাসিষ্ট সরকারের সময়ে দেশের মানুষের স্বাধীনতা ভূলুণ্ঠিত হয়েছিল। তাঁর (শেখ হাসিনা) চেয়ে চেয়ে বড় স্বৈচ্ছাচার সারাবিশ্বে আর নেই। আর এ কারণেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিষ্ট শেখ হাসিনা ও তাঁর দোসরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি রেস্টুরেন্টে নবগঠিত ময়মনসিংহ জেলা ও মহানগর জিয়া সাইবার ফোর্স কমিটি আয়োজিত দোয়া ও ইফতারপূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় ভাষা আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিষ্ট হাসিনা পর্যন্ত ময়মনসিংহের সাগরসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওয়াহাব আকন্দ আরও বলেন, রাষ্ট্র মেরামতে বিএনপির দায়িত্ব অনেক বেশি। দেশ ও দলকে এগিয়ে নিয়ে যেতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের প্রচার সেল হিসাবে জিয়া সাইবার ফোর্স কাজ করবে বলে আশা করছি। কোন অবস্থাতেই দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা যাবে না। ইতোমধ্যে দলের ৩৮০০ শত নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে। দলকে নিয়ে ছলাকলা করার কোন সুযোগ আমাদের নেই।

এ সময় মহানগর জিয়া সাইবার র্ফোসের আহবায়ক শামীম আজাদ পরাগের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক কাউছার আহমেদ মিয়াদ এবং সদস্য সচিব রাকিবুল হাসান মুসাফিরের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারন সম্পাদক সুজাদ্দৌল্লাহ সুজা, জিয়া সাইবার র্ফোসের বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হুমায়ন আহম্মেদ অর্ক, সহসাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন প্রমূখ।

সবশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। এতে মহানগর সাইবার ফোর্সসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ