শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে : এমপি সনি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ১৪, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ১৪, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ

এম এনাম হোসেন, ইউএই প্রতিনিধি
চট্টগ্রাম ফটিকছড়ি আসনের সাংসদ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক
ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানান দিতে হবে। শুক্রবার (১২ জুলাই) সারজা আওয়ান হোটেল বলরুমে আরব আমিরাত প্রবাসী ফটিকছড়ি বাসীর উদ্যোগে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব
কথা বলেন।
এয়ারপোর্টে প্রবাসীদের নানা সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন অভিজ্ঞ তেমনিভাবে তার মন্ত্রী পরিষদও
অভিজ্ঞ। তাই মন্ত্রীপরিষদে এই বিষয়গুলো আলোচনা করে প্রবাসীদের যেভাবে ভালো হয় তাই তিনি করবেন।
নারীদের উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এযাবৎ নারীদের স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন, কুটির শিল্প ও শিক্ষা
অর্জনে আমরা ব্যবস্থা করেছি।

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সমিতির হাট ইউনিয়নের চেয়ারম্যান হারুন উর রশীদ ইমনের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা মো.
তৈয়ব ও কাজী লোকমানের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
রাষ্ট্রদূত বলেন, আরব আমিরাতে বাংলাদেশীদের জন্য ভিসা পুরোপুরি বন্ধ হয়নি। সার্টিফিকেটধারী ও অভিজ্ঞ লোক আমিরাতে আসছেন। তিনি বলেন, দেশে মরদেহ পাঠানোর ক্ষেত্রে নিয়োগকারী স্পন্সরের দায়িত্ব। অসহায় কোন ব্যক্তি হলে সেই সঙ্গে বাংলাদেশ মিশন দেশে পাঠানোর ক্ষেত্রে ভূমিকা পালন করে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট আন্তরিক। তিনি আরো বলেন, এ পর্যন্ত গত বছরে ৪৬০ জন বাংলাদেশী প্রবাসীর লাশ দেশে পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু
পরিষদের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, সিআইপি প্রকৌশলী আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক
সম্পাদক আবুল বাশার, পারভেজ আলম হিরা, ইসমাইল গনি চৌধুরী, মহিউদ্দিন মহিন, আরশাদ হোসেন হিরু প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন
মোহাম্মদ মঈন উদ্দীন।
এতে বক্তব্য রাখেন মোহাম্মদ আলমগীর, কবি জাহাঙ্গীর, এস্কান্দার শওকত, জিমন খান, মোহাম্মদ সাইফু, ইলিয়াছ চৌধুরী মহিউদ্দিন রানা, মো. তাইফু, মো. আরাফাত, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ জসীম, মো. বাবর, মো. আব্বাস, মোহাম্মদ ইসমাইল, মো. ইব্রাহিম, মোহাম্মদ ইয়াকুব, মো. বাহাদূর, মো. আইয়ুব, মোহাম্মদ রাজু, মো. সোয়াইব, মো. রাসেল, মো. ফিরোজ, মো. আবু, আলী হাসান, মোহাম্মদ বেলাল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ