শেখ হাসিনার সঙ্গে দেশ ছেড়েছেন শেখ রেহানাও - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনার সঙ্গে দেশ ছেড়েছেন শেখ রেহানাও

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৫, ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৫, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। আজ সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে তাঁরা রাজধানী ছেড়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন।

শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তবে তিনি সে সুযোগ পাননি। ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ