শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারি মনে করতেন: রিজভী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারি মনে করতেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৬, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৬, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘তিনি ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষকে খুন করেছেন, বিরোধী মতের উপর নির্যাতন চালিয়েছেন। শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারি মনে করতেন এবং নিজের ইচ্ছেমত দেশ পরিচালনা করেছেন, ব্যাংক লুট করেছেন।

শনিবার (১৬ নভেম্বর) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে শহিদ পরিবারদের উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সবই খেয়ে ফেলত। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ কোটিই পাচার করেছে আওয়ামী লীগ। অন্যদিকে শেখ হাসিনা রক্তপিপাসু, এখন ভারতে পলাতক থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা করেছেন তিনি। তাই ফ্যাসিবাদ ফের যেন ক্ষমতায় না আসতে পারে সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। তাহলেই ছাত্র-জনতার আত্মত্যাগ সার্থক হবে।

রিজভী বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র হরণ করে তাদের নিজস্ব লোকজনকে লুটপাটের সুযোগ দিয়েছে। এখন এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং এজন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, জেলা বিএনপির দক্ষিণ শাখার আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহিন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ