শেখ হাসিনা ভোট দেবেন কোথায় - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনা ভোট দেবেন কোথায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে নির্বাচন কমিশনে দাখিলকৃত আওয়ামী লীগ সভাপতির হলফনামায় তার বাসার ঠিকানা উল্লেখ করা হয়েছে ধানমন্ডি ৫ নম্বর সড়কে অবস্থিত ‘সুধাসদন’।

তাহলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় ভোট দেবেন? গোপালগঞ্জ নাকি ঢাকার ধানমন্ডিতে?

যেহেতু আওয়ামী লীগ সভাপতি হলফনামায় তার বাসার ঠিকানা রাজধানীর ধানমন্ডি ৫ নম্বর সড়কে অবস্থিত ‘সুধাসদন’ উল্লেখ করেছেন, তাই শেখ হাসিনা ভোটও দেবেন এই আসনের প্রার্থীকে।

‘সুধাসদন’ বাড়িটি ঢাকা-১০ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। এ আসনে এবারে নৌকার প্রার্থী অভিনেতা ফেরদৌস আহমেদ।

ফলে বলা যায়, প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া এই প্রার্থীর কপালে জুটছে প্রধানমন্ত্রীর ভোট।

জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোটকেন্দ্র হবে রাজধানীর সিটি কলেজ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই কেন্দ্রে ভোট দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ