শেষ মুহূর্তে বিমান থেকে সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয় - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেষ মুহূর্তে বিমান থেকে সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ২৪২ জন আরোহী নিয়ে আছড়ে পড়েছে। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গুজরাটের বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই বিপদ বুঝতে পারেন পাইলট। এ সময় তিনি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে (এটিসি) ‘মে ডে কল’— জরুরি সাহায্যের আবেদন জানান। তবে এর কিছু সময়ের মধ্যেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়।

এটিসি থেকে যোগাযোগ করা হলেও আর কোনো সাড়া পাওয়া যায়নি।

এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছিল। এতে যে ২৪২ আরোহী ছিলেন তাদের মধ্যে ১২ জন ছিলেন ক্রু। বিমানটি চালাচ্ছিলেন দুজন পাইলট।

ভারতের বেসরকারি বিমান চলাচল অধিদপ্তর নিশ্চিত করেছে, বিমানটির সহ-পাইলট ‘মে ডে কল’ করেছিলেন। কিন্তু এরপর বিমান থেকে আর কোনো সাড়া আসেনি।

এ ব্যাপারে বেসরকারি বিমান চলাচল অধিদপ্তর বিবৃতিতে বলেছে, ‘বিমানটিতে ২৪২ আরোহী ছিলেন। তাদের মধ্যে দুইজন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন। বিমানটি ক্যাপ্টেন সুমিত সাবরাওয়ালের কমান্ডে ছিল। সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার।’

এটিসির তথ্য অনুযায়ী, ‘বিমানটি আহমেদাবাদ থেকে ১টা ৩৯ মিনিটে রানওয়ে ২৩ থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সহ-পাইলট মে ডে কল করেন। কিন্তু এরপর বিমান থেকে আর কোনো সাড়া আসেনি। কিছুক্ষণের মধ্যে বিমানটি বিমানবন্দরের পরিসীমার মধ্যে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে ভারী ধোঁয়া বের হতে দেখা যায়।’

গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও বিমানটিতে ছিলেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ