শ্যামনগরের তারেক রহমানের পক্ষ থেকে ৭০ মন্দিরে আর্থিক প্রণোদনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১:৫৩ পূর্বাহ্ণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মন্দিরগুলোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক উৎসব প্রণোদনা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ৭০টি মন্দিরের আয়োজকদের হাতে এসব আর্থিক উৎসব প্রণোদনা তুলে দেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনির।
উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে বিএনপির নেতা-কর্মীরা পাশে থাকবে বলে জানান সাতক্ষীরা-৪ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনির।
তিনি বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। আমরাও সেটা বিশ্বাস করি এজন্য আমরা কাউকে সংখ্যালঘু বলবো না। আমরা সবাই বাংলাদেশি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ ও জাতি গড়তে চান। তিনি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার প্রতি তারেক রহমানের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান।
এ সময় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, সাবেক সিনিয়র সহসভাপতি ও ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি এম লিয়াকত আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সিনিয়র সহসভাপতি কৃষ্ণনন্দ মুখার্জি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণুপদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সদস্যসচিব ও নূরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর, শ্যামনগর পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, সদস্যসচিব শামসুদ্দোহা টুটুল,বাংলাদেশ হিন্দু পরিষদের শ্যামনগর উপজেলার শাখার আহ্বায়ক অনাথ মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন ফন্ট শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক দেবব্রত ব্যানার্জী, পৌর আহ্বায়ক বাবুলাল মণ্ডলসহ বিএনপি এবং পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ