শ্যামাপূজার অনুষ্ঠান অবরোধের আওতামুক্ত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০০, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্যামাপূজার অনুষ্ঠান অবরোধের আওতামুক্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১২, ২০২৩ ১২:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১২, ২০২৩ ১২:৩৪ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে কি কি আওতামুক্ত থাকবে তা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক এ অবরোধের ডাক দেয় বিএনপি ও সমমনা দলগুলো।

শনিবার (১১ নভেম্বর) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়-
(ক) আগামীকাল সনাতন ধর্মাবলম্বীদের কালী/শ্যামাপূজার ধর্মীয় আচার অনুষ্ঠান সংশ্লিষ্ট বিষয়াদি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
(খ) গণমাধ্যম ও সংবাদপত্র বহনকারী গাড়ি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
(গ) অ্যাম্বুলেন্স চলাচল শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
(ঘ) অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ