শ্রমিকদল কোনো অনৈতিক কাজ করবে না, করতে দেবেও না: শিমুল বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ৭, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ৭, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
শ্রমিক দলের কোনো নেতা-কর্মী অনৈতিক কাজ করবে না এবং করতে দেবেও না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
তিনি বলেন, আর যদি কেউ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৭ মার্চ) বিকেলে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও বেসিক ট্রেড ইউনিয়নের এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের যাত্রী হয়রানি বরদাশত করা হবে না এবং পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া কঠিন হস্তে দমন করা হবে।
তিনি বলেন, দেশের শিল্প ও কলকারখানায় দীর্ঘদিন নিয়োগ বন্ধ রয়েছে। এসব শুণ্যস্থানে নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। আর যোগ্যতার ভিত্তিতে এসব নিয়োগ দিতে বর্তমান গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অবাধ ভোটের মাধ্যমে গঠিত এ সরকারকে দেশের শ্রমিক সমাজ আকণ্ঠ সমর্থন করবে।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, শ্রমিক দল নেতা নেতা ফয়েজ আহমেদ, আসাদুজ্জামান বাবুল, মফিদুল ইসলাম মোহন, দেলোয়ার হোসেন, কাজী শাহ আলম রাজা প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ