শ্রমিকরা মানুষের মতো বাঁচতে চায় : অধ্যাপক হারুনুর রশিদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রমিকরা মানুষের মতো বাঁচতে চায় : অধ্যাপক হারুনুর রশিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, শ্রমিকরা শ্রমের বিনিময়ে মালিক হতে চায় না। তারা শ্রমের বিনিময়ে মানুষের মতো বাঁচতে চায়।

সোমবার পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফেডারেশনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শ্রম অধিদফতরের সামনে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মহানগরী সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, দফতর সম্পাদক নুরুল আমিন, ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু, সাহায্য ও পুর্নবাসন সম্পাদক আবুল হাশেম, মহানগরী সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, নজরুল ইসলাম প্রমুখ।

অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসের পেছনে শ্রমিকদের আত্মত্যাগের নির্মম ইতিহাস রয়েছে। ১৮৮৬ সালে শ্রমিকরা জীবনের বিনিময়ে অধিকার প্রতিষ্ঠার লড়াই নেমেছিল। তারা সেদিন রাজা-বাদশা হতে চায়নি। মিল-কারখানার মালিক হতে চায়নি। তাদের একটাই দাবি ছিল, তারা মানুষের মতো বাঁচতে চেয়েছিল। তারা মালিকদের বলেছিল, তোমরা মালিক-রাজা বাদশা হয়ে থাকো। এতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদেরকে অন্ততপক্ষে বেঁচে থাকার মতো ব্যবস্থা করে দাও। কিন্তু দুর্ভাগ্য আজও সে ব্যবস্থা প্রতিষ্ঠা হয়নি।

তিনি বলেন, বিশ্ব নবী সা: ঘোষণা করেছেন, একজন মালিক যা খাবে, শ্রমিককে তাই খেতে দিতে হবে। মালিক যা পরিধান করবে, তার শ্রমিককে তা-ই পরিধান করতে দিতে হবে। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে তার মজুরি পরিশোধ করতে হবে। বাংলাদেশ ৯০ ভাগ মুসলমানের দেশ। এই দেশে রাসূল সা:-এর আদর্শ বাস্তবায়ন করতে হবে। তাঁর নির্দেশিত শ্রমনীতি বাস্তবায়িত করতে হবে। রাসুলের আদর্শ ছাড়া আমাদের দেশে শ্রমিকের দুর্দশা দূর করা সম্ভব হবে না।

তিনি সারা দুনিয়ার শ্রমিকদের সমস্যা দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। তিনি আরো বলেন, শ্রমিকদের অধিকার থেকে তাঁদের বঞ্চিত করা যাবে না।

ঢাকা মহানগরের উত্তরের বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে রাজধানীর পল্টনে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগরী সভাপতি মো: মহিব্বুল্লাহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান। প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।

প্রধান বক্তা বলেন, দেশে শ্রমিক দিবস আসে আবার চলে যায়। কিন্তু বাংলাদেশের শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা লক্ষ্য করছি, বাংলাদেশের ছয় কোটি শ্রমজীবী মানুষ অধিকার বঞ্চিত, নির্যাতিত নিপীড়িত। শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রে বিনা নোটিশে শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। সরকার কর্তৃক বস্ত্র, পাটকলসহ অসংখ্য কল-কারখানা বন্ধ করার কারণে লাখ লাখ শ্রমিকরা বেকার হয়ে পড়ছে।

তিনি দাবি করে বলেন, অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে। পাটকলসহ সকল বন্ধ কল-কারখানা চালু করতে হবে। শ্রমিকদের প্রিয় নেতা ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম, সাবেক সভাপতি মিয়া গোলাম পরওয়ারসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

এতে আরো অংশগ্রহণ করেন ফেডারেশনের কেন্দ্রীয় দফতর সম্পাদক নুরুল আমিন, মহানগরী সহ-সভাপতি মিজানুল হক, সহ-সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, আব্দুল মান্নান পান্না, হোসাইন আহমদ, সাইফুল ইসলাম ও সুলতান মাহমুদ।

সারাদেশের নিম্নোক্ত শাখায় আন্তর্জাতিক শ্রমিক দিবসের কর্মসূচি পালিত হয়েছে

চট্টগ্রাম মহানগর : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান।

আরো উপস্থিত ছিলেন নগরের সহ-সভাপতি নজির হোসেন, আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শিহাব উল্লাহ, শ্রমিকনেতা আসাদ, নুরুন্নবী, মনিরুল ইসলাম প্রমুখ।

সিলেট মহানগর : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেট মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো: শাহজাহান আলী।

এতে আরো উপস্থিত ছিলেন মহানগরের সহ-সভাপতি ফারুকুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দীন, আক্কাস আলী, সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম মনোয়ার প্রমুখ।

খুলনা মহানগরী : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে খুলনা মহানগরীর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি আজীজুল ফারাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য খান গোলাম রসুল।

এতে আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সাখাওয়াত হোসেন, খলিলুর রহমান, শহিদুল ইসলাম, আক্তারুজ্জামান সুমন প্রমুখ।

কুমিল্লা মহানগরী : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লা মহানগরীর আদর্শ সদর উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সভাপতি নিজাম উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরীর সভাপতি কাজী নজির আহমদ। বিশেষ অতিথি মহানগরী সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম।

গাজীপুর মহানগর : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুর মহানগরের অটো মোবাইল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সভাপতি নূরে আলম ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরীর সহ-সভাপতি ফারদিন হাসান হাসিব।

বরিশাল মহানগর : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরিশাল মহানগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রংপুর মহানগর : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রংপুর মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সাবেক সভাপতি এডভোকেট কাওসার আলী।

রাজশাহী মহানগরী : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা, পবা উপজেলা ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় দফতর সম্পাদক নুরুল আমিন।

বরিশাল জেলা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরিশাল জেলার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি এডভোকেট জহির উদ্দীন ইয়ামিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো: তসলিম।

ঢাকা জেলা উত্তর : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা জেলা উত্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনসুর রহমান।

ঢাকা জেলা দক্ষিণ : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি আব্দুল্লাহ হিরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলার প্রধান উপদেষ্টা মাওলানা দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি অঞ্চল সহকারী পরিচালক এস এম শাহজাহান।

বগুড়া শহর : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়া শহরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহর সভাপতি আজগর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন।

এতে আরো উপস্থিত ছিলেন শহর সহ-সভাপতি লুৎফর রহমান, রবিউল ইসলাম রাজ, শাহীনুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।

নোয়াখালী জেলা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালী জেলার সদর উপজেলা রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলম।

নরসিংদী জেলা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নরসিংদী জেলার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা সভাপতি শামসুল ইসলাম তালুকদার।

চট্টগ্রাম জেলা দক্ষিণ : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা দক্ষিণের লোহাগাড়া উপজেলা উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা সভাপতি মাওলানা নুর হোসাইন।

কক্সবাজার জেলা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কক্সবাজার জেলার শহর শাখা, উখিয়া, পেকুয়া উপজেলার উদ্যোগে পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা সভাপতি শামসুল আলম বাহাদুরসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

ফেনী জেলা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফেনী জেলার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা সভাপতি ফারুক হোসেন।

ফরিদপুর জেলা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফরিদপুর জেলার উদ্যোগে আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর জেলা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মাদারীপুর জেলার উদ্যোগে আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চাঁদপুর জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুর জেলার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া জেলা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ জেলা পূর্ব : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁ জেলা পূর্বের উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পাবনা জেলা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পাবনা জেলার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা জেলা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরগুনা জেলার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা জেলা উত্তর : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লা জেলা উত্তরের উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দীন

মেহেরপুর জেলা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মেহেরপুর জেলার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ জেলা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালী জেলা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পটুয়াখালী জেলার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর জেলা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পিরোজপুর জেলার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী জেলা পশ্চিম : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজশাহী জেলা পশ্চিমের উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

যশোর শহর : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যশোর শহরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সামষ্টিক ভোজ অনুষ্ঠিত হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ