শ্রমিকরা যখনই দাবি নিয়ে রাজপথে নামে তখনই বিজয় অর্জিত হয় : টুকু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রমিকরা যখনই দাবি নিয়ে রাজপথে নামে তখনই বিজয় অর্জিত হয় : টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
শ্রমিকরা যখনই কোনো দাবি নিয়ে রাজপথে নামে তখনই বিজয় অর্জিত হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি বলেন, জগদ্দল পাথরের মতো এই সরকার বাংলাদেশের মানুষের বুকে চেপে বসেছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও টিঅ্যান্ডটি সামনের রাস্তায় এক কনভেনশনে তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্য, মজুরি কমিশন, জাতীয় বেতন স্কেল, ন্যূনতম মজুরি, শ্রম পরিস্থিতি ও চলমান ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশন আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ও সম্মিলিত শ্রমিক পরিষদ।

টুকু বলেন, ‘এক দফা দাবিতে বিএনপির আন্দোলন আরো শক্তিশালী হয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়েছে এ দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য৷ শেখ হাসিনার পদত্যাগ এখন গণদাবিতে পরিণত হয়েছে। সরকারকে পদত্যাগ করতেই হবে এর বিকল্প নেই। জনগণ যেভাবে ফুঁসে উঠছে, তাতে সরকারের শেষ রক্ষা হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আবারো জোর করে ক্ষমতায় থাকতে চায়। এই জালিম সরকারকে বিদায় করার জন্য রাস্তায় নেমেছি। বাংলার জনগণ রাস্তায় নেমেছে। জালিম সরকারকে বিদায় না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাবো না।

‘তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি’

শ্রমজীবী কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ