শ্রমিক নেতা মোমিনকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রমিক নেতা মোমিনকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৪, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৪, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি
কারাগারে ডান্ডাবেরী পরিহিত অবস্হায় এবং বিনা চিকিৎসায় নিহত শ্রমিকনেতা কাজল ও গার্মেন্টস শ্রমিক আন্দোলনে নিহত শ্রমিকদের হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে প্রকাশিত পোষ্টার লাগানোর সময় বাসাবো এলাকায় আজ ৪ঠা জানুয়ারী স্থানীয় আওয়ামীলীগের লোকজন শ্রমিকদলের কর্মী মোমেনকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। এই গ্রেফতারের তীব্র নিন্দা ও গ্রেফতার শ্রমিকনেতার অবিলম্বে মুক্তি দাবী জানিয়েছেন বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট সামসুর রহমান শিমুল বিশ্বাস।১৯৭১ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ চলাকালে পিস কমিটির লোকজন ও রাজাকাররা যেমন মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিতো ঠিক তেমনি ২৮’অক্টোবরের পর থেকে আওয়ামীলীগ পিস কমিটি ও রাজাকারের ভূমিকায় অবতীর্ন হয়েছে। আওয়ামীলীগের লোকদের দালালের ভূমিকার তীব্র নিন্দা এবং আটক শ্রমিক কর্মী মোমেনের অবিলম্বে মুক্তি দাবী করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ