শ্রীমঙ্গলে বিএনপির রোড মার্চে মানুষের ঢল (ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রীমঙ্গলে বিএনপির রোড মার্চে মানুষের ঢল (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ২:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকার পতনের এক দফা দাবির অংশ হিসেবে বিএনপির কেন্দ্র ঘোষিত রোডমার্চে যোগ দিয়েছে হাজারো নেতাকর্মী। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন জেলা থেকে শ্রীমঙ্গলে আগত নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল।

এদিন সকাল থেকে ভৈরব থেকে সিলেট পর্যন্ত রোডমার্চের উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া মিছিল নিয়ে দলে দলে জড়ো হন নেতাকর্মীরা।

স্থানীয় নেতারা জানান, সকালে ভৈরব বাসস্ট্যান্ড থেকে রোডমার্চ শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুর হয়ে বিকেলে সিলেটে গিয়ে পৌঁছাবে। এরপর সিলেটের আলীয়া মাদরাসা মাঠে বিকেল সাড়ে ৪টার মধ্যে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

ভৈরব থেকে সিলেটের পর ২৩ সেপ্টেম্বর বরিশাল থেকে পটুয়াখালী, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ এবং ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।

এর আগে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে রংপুর ও রাজশাহী বিভাগে রোডমার্চ হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ