শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫ ১:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫ ১:২২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কায় ভূমিধসের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ হাইকমিশন। রবিবার (২১ ডিসেম্বর) হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগামী ২৪ ঘণ্টার জন্য ক্যান্ডি ও নুয়ারা এলিয়ার কিছু এলাকায় সর্বোচ্চ ‘লেভেল-৩ (রেড)’ আগাম ভূমিধস সতর্কীকরণ জারি করেছে। এছাড়া, বাদুল্লা, কুরুনেগালা ও মাতালের আরও কিছু এলাকায় দ্বিতীয় সর্বোচ্চ ‘লেভেল-২ (অ্যাম্বার)’ সতর্কতা বহাল রাখা হয়েছে।
হাইকমিশন পরামর্শ দিয়েছে, বাংলাদেশি পর্যটকসহ সকলকে শান্ত থাকা, নিরাপদ স্থানে অবস্থান করা এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আপনাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
জনতার আওয়াজ/আ আ