শ্রেষ্ঠ জাতি হিসাবে নিজেদের গড়ে তুলবো : রিফাত সাকিব মাহবুব - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রেষ্ঠ জাতি হিসাবে নিজেদের গড়ে তুলবো : রিফাত সাকিব মাহবুব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ ১১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ ১১:৫৮ অপরাহ্ণ

 

মোঃ মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
বিশিষ্ট ব্যাংকার ও লেখক, গবেষক রিফাত সাকিব মাহবুব বলেছেন, শ্রেষ্ঠ জাতি হিসাবে নিজেদের গড়ে তুলবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ মার্চ যে কালজয়ী ভাষন দিয়ে ছিলেন আমি সেখান থেকে দুটি বিষয় তুলে ধরবো। তিনি বলেছিলেন ” তোমাদের যার যার যা কিছু আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো”।এখন তো দেশে যুদ্ধ নেই তাই যার অর্থ আছে,যার মেধা আছে, যার সততা আছে তা কাজে লাগাতে হবে।ব্যাবসায়ীরা অতিরিক্ত মুনাফা না করে সব কিছু সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে হবে। বঙ্গবন্ধু আরো বলেছেন ” তোমাদের ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো”।আমাদের ঘরে ঘরে এখন সৎ ও ভালো মানুষ সৃষ্টি করতে হবে।তাহলে আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিনত হতে পারবো।
তিনি পবিত্র মাহে রমজানের অপরিসীম গুরুত্বপূর্ণ তুলে ধরে বলেন, এই রমজান আমাদের সংযম শিখায়,গরীবের ক্ষুধার জ্বালা কি শিখায়,আমাদের কে খোদা ভীরু শেখায়।পবিত্র রমজানের শিক্ষা সবাইকে গ্রহণ করার আহবান জানান।

২৯ মার্চ ২০২৪ বিকাল ৪.৩০ ঘটিকায় হোটেল অরনেট, বিজয়নগর, ঢাকা-তে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।দৈনিক আমাদের বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী,বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ড. আবু তারিক, সংরক্ষিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ডক্টর মাসুদা সিদ্দিক রোজি, বাংলাদেশ নির্বাচন কমিশন এর সাবেক ভাবপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক সচিব ড. মোখলেস উর রহমান, মায়া কবির,জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, এম গোলাম ফারুক মজনু,এম এইচ আরমান চৌধুরী,অ্যাডভোকেট শেখ মোঃ আমীর হামজাসহ প্রমুখ।
বিশিষ্ট লেখক, গবেষক ও ব্যাংকার রিফাত সাকিব মাহবুব

-কে সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করছেন অনুষ্ঠানের সন্মানিত অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. আবু তারিক এবং
বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলীসহ উপস্থিত নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ