ষষ্ঠ দিনের অনশনে তিতুমীরের শিক্ষার্থীরা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ষষ্ঠ দিনের অনশনে তিতুমীরের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ

 

তিতুমীর কলেজ প্রতিনিধি

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবিতে ষষ্ঠ দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা৷

সোমবার (৩ ফেব্রুয়ারি) কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা৷ শিক্ষার্থীদের ব্যারিকেড কর্মসূচির জন্য এখনও পর্যন্ত মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে৷

এর আগে গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বারাসাত ব্যারিকেড কর্মসূচির ঘোষণা করেন৷ বারাসাত ব্যারিকেড কর্মসূচির অংশ হিসেবে আজ মহাখালী আমতলী সড়ক ও রেল সড়ক বন্ধ থাকার কথা রয়েছে৷

এদিকে, অনশনরত শিক্ষার্থীদের মাঝে গুরুতর অসুস্থদের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে৷ অনশনরত শিক্ষার্থীরা বলছেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের আগ মুহুর্ত পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবে৷

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ