ষড়যন্ত্র মোকাবিলায় মানসিক প্রস্তুতি নেয়ার আহ্বান মির্জা আজমের - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ষড়যন্ত্র মোকাবিলায় মানসিক প্রস্তুতি নেয়ার আহ্বান মির্জা আজমের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৮, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৮, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ

 

ষড়যন্ত্রকারীদের রুখে দিতে নেতাদের মানসিক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে মির্জা আজম বলেছেন, যখনই নির্বাচন আসে তখনই আমাদের নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যড়যন্ত্র শুরু হয়। তাকে উৎখাতের ও হত্যার ষড়যন্ত্র হয়। তাই ষড়যন্ত্র মোকাবিলায় সকল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নেতাকর্মীদের করণীয় কী, প্রশ্ন রেখে তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী কয়েকদিন আগে বলেছেন, তার বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তিনি মিডিয়াতে বলেছেন, আপনারা সবাই দেখেছেন। নেত্রী এই ধরণের ষড়যন্ত্রের কথা বলেছেন অতএব বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হিসেবে আমাদের কি করণীয়?

আমরা আওয়ামী লীগের সৈনিক, শেখ হাসিনার সৈনিক। আমাদের সেই ষড়যন্ত্রের মোকাবিলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশ্বে যে মন্দা করোনার কারণে, যুদ্ধের কারণে সেই মন্দার মধ্যেই সরকার পরিচালনার স্বার্থে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। সেই তেলের দাম বৃদ্ধি করার বিষয়টিকে পুঁজি করে ষড়যন্ত্র কারীরা, দেশ বিরোধী শক্তি মানুষকে উস্কে দিচ্ছে। তাদের বিষয়ে আমাদের সার্বক্ষণিক সর্তক থাকতে হবে। তাদের মোকাবিলায় আমাদের মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে।

বাংলার মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯২ তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রান্তিক কৃষকদের মাঝে জননেত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ফলমূল, শাকসবজি ও মাশকালাইর বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব আহ্বান জানান। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এ আয়োজন করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে সমাজকল্যাণ সম্পাদক ও সদস্য সচিব উপ-কমিটির সদস্য সচিব বাবু সুজিত রায় নন্দীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আরও বক্তৃতা করেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য , সৈয়দ আব্দুল আউয়াল শামীম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ