সংক্ষিপ্ত সফরে ব্রিটেনে জো বাইডেন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংক্ষিপ্ত সফরে ব্রিটেনে জো বাইডেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংক্ষিপ্ত সফরে সোমবার ব্রিটেনে গেছেন। এ সময়ে তিনি রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে সাক্ষাৎ করবেন। এরপর তিনি ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে লিথুয়ানিয়া যাবেন। ব্রিটেন সফরের আগে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, বাইডেন ব্রিটেনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরালো করার চেষ্টা করবেন।

রাজা চার্লস ওয়েস্ট লন্ডনের উইন্ডসর ক্যাসলে বাইডেনের সাথে সাক্ষাত করবেন। এ সময়ে উভয়ে জলবায়ু ইস্যু নিয়ে কথা বলবেন। মে মাসে রাজ্যাভিষেকের পর চার্লসের সাথে বাইডেনের এটি হবে প্রথম সাক্ষাত। দিনের প্রথম ভাগেই সুনাকের সাথে বৈঠক করবেন বাইডেন। গত কয়েকমাসের মধ্যে এটি হবে তাদের পঞ্চম বৈঠক।

এদিকে লিথুয়ানিয়ায় মঙ্গল ও বুধবার ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইউক্রেন আশা করছে, এ সম্মেলন থেকে তারা মার্কিন নেতৃত্বাধীন এই জোটে যোগ দেয়ার একটি স্পষ্ট আভাস পাবে। লিথুয়ানিয়া থেকে বাইডেন ফিনল্যান্ড যাবেন। এটি ন্যাটোতে যোগ দেয়া সর্বশেষ সদস্য রাষ্ট্র।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ