সংগ্রামী জনতা আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করবে: সুব্রত চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সংগ্রামী জনতা সকল অপকৌশল-ষড়যন্ত্র রুখে দিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে দুর্নীতিবাজ ভোটাধিকার হরণকারী শেখ হাসিনা সরকারকে বিদায় করবে বলে মন্তব্য করেছেন সুব্রত চৌধুরী।
নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ শেখ হাসিনার পদত্যাগের যুগপৎ ধারায় বৃহত্তর গণ-আন্দোলনের ১ দফা দাবিতে শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৪ টায় গণফোরাম চত্বরে থেকে আরামবাগ-ফকিরাপুল-নয়াপল্টন-কাকরাইল-বিজয়নগর-বক্স কালভার্ট রোড পর্যন্ত গণমিছিল কর্মসূচি পালন করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।
গণমিছিলের সূচনালগ্নে গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, জনগণের মুক্তির একমাত্র উপায় কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পদত্যাগের ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার করা। বিরোধী মতের উপর দমন পীড়ণের নিত্য নতুন অপকৌশল, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার এদেশের জনগণ বুঝে গেছে। এই কারণেই এ সরকারের অধীনে ১০%, ১১% ভোটারও ভোট দিতে যায়নি। সংগ্রামী জনতা সকল অপকৌশল-ষড়যন্ত্র রুখে দিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে দুর্নীতিবাজ ভোটাধিকার হরণকারী শেখ হাসিনা সরকারকে বিদায় করবে। তাই বজ্রকণ্ঠে বিপ্লবী জনতার একটাই শ্লোগান দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ।
বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী বলেন, এই সরকার জনগণকে সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে। জনগণ এই স্বৈরাচার সরকারের ভাওতাবাজি আর বিশ্বাস করে না। তাই দলীয় সরকারের অধীনে আর কোন নির্বাচনে দেশের জনগণ অংশগ্রহণ করবে না। ভোটাধিকার পুনরুদ্ধার একটাই দাবি শেখ হাসিনা সরকারের পদত্যাগ।
মিছিল শেষে সমাপনী বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক ও বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আব্দুল কাদের। আরো বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, আলহাজ্ব মির্জা হাসান, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র সম্পাদক অ্যাডভোকেট মো. সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম. এ. কাদের মার্শাল, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন সুমন, এশেক আলী আশিক, শেখ শহিদুল ইসলাম, রিয়াদ হোসেন, আনোয়ার ইব্রাহীম, নিজাম উদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাষানী, প্রেসিডিয়াম মেম্বার আতিকুর রহমান, নাজমা আক্তার, হারুন অর রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. জসিম সরদার, শ্রম বিষয়ক সম্পাদক মো. লিটন জোয়ার্দার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ