সংঘর্ষে বিএনপির ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন শামা ওবায়েদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংঘর্ষে বিএনপির ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন শামা ওবায়েদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৫, ২০২৫ ২:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৫, ২০২৫ ২:৩৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফরিদপুরের সালথায় সংঘর্ষে বিএনপির ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সালথা উপজেলার মুরাটিয়া গ্রামে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘটিত সংঘর্ষে আহত ও ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করেন তিনি।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীন মাতুব্বর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি আহত বিএনপি নেতাকর্মীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন ও যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়িঘর মেরামতের জন্য আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও তিনি এ ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ