সংঘাত এড়াতে প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়তে হবে: চরমোনাই পির - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংঘাত এড়াতে প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়তে হবে: চরমোনাই পির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সংঘাত থেকে দেশকে রক্ষায় ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের আহ্বান জানিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, ‘দেশ ভয়াবহ সংঘাতের মুখে পড়েছে। দেশ ও দেশের জনগণকে রক্ষায় সংঘাত থেকে বাঁচাতে প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। একতরফা নির্বাচনের পথ থেকে সরকারকে ফিরে আসতে হবে।’

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলাবাজারে ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলে, ‘একতরফা নির্বাচনের আয়োজন করা থেকে নির্বাচন কমিশনকে বিরত থাকতে হবে। একতরফা নির্বাচনের ব্যবস্থা করলে নির্বাচন কমিশন গণধিকৃত হবে।’

তিনি বলেন, ‘জনমত উপেক্ষা করে সরকার একতরফা নির্বাচনের পথেই হাঁটছে। সরকারকে একতরফা নির্বাচনের চিন্তা বাদ দিয়ে অধিকাংশ রাজনৈতিক দলের দাবি অনুযায়ী ক্ষমতা থেকে সরে দাড়ানোর ঘোষণা দিতে হবে। অন্যথায় দেশজুড়ে যে তীব্র আন্দোলন গড়ে উঠছে, তা আরও কঠিন থেকে কঠিন রূপলাভ করবে।’

চরমোনাই পির বলেন, ‘আগামী ২৯ সেপ্টেম্বর ঢাকার সমাবেশ থেকে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। ২৯ সেপ্টেম্বর দুপুর ২টায় মিরপুর-১ ঈদগাঁহ মাঠে বিশাল সমাবেশ হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ