সংবাদ সম্মেলন করে পদ থেকে অব্যাহতি চাইলেন আ'লীগ নেতা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংবাদ সম্মেলন করে পদ থেকে অব্যাহতি চাইলেন আ’লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ

 

মায়ের দেখভাল ও পারিবারিক কারণ দেখিয়ে পদ থেকে অব্যাহতি চাইলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহাম্মেদ ভুইয়া।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে সাভারের আশুলিয়ায় নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করে এই কথা জানান তিনি। এসময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

এদিকে ১০ ডিসেম্বর আশুলিয়া থানা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদের অব্যাহতি চেয়ে আবেদন করেন তিনি। ১২ ডিসেম্বর দফতর সম্পাদক তা রিসিভ করেন।

অব্যাহতির কারণ হিসেবে তিনি বলেন, বাবার মৃত্যু পর আমি শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত। মা ও পরিবারের দেখভাল করাও আমার দায়িত্ব। এমন পরিস্থিতিতে পদে থেকে দায়িত্ব সাবলীল ভাবে পালন করতে না পারলে পদ দখল করার কোন মানে নেই। দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পদ থেকে অব্যাহতির অনুরোধ করছি। দল আমাকে অনেক দিয়েছে আমি দলকে কিছুই দিতে পারিনি।

এর আগে ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তিনি আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক চেয়েছিলেন। পরে নৌকা না পেয়ে তিনি স্বতন্ত্র ভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন।

স্বতন্ত্রভাবে নির্বাচনে এসে দলীয় কোন চাপের কারণে পদ থেকে সড়ে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন আর দল তো আলাদা। আমি কোন ধরণের চাপের মধ্যে নেই। আমি শুধুমাত্র পদ থেকে সড়ে দাড়ানোর জন্য দলের অনুমতি চাইছি। আমাকে যারা পদ দিয়েছে আমি তাদের কাছেই অব্যহতির অনুমতি চেয়েছি। আমি আওয়ামীলীগের সাথে ছিলাম, আছি এবং আমার শেষ নিশ্বাস পর্যন্ত আওয়ামীলীগের জন্যই কাজ করব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ