সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতার এবং রিমান্ডে ‘নির্যাতন’ নিয়ে কথা বলতে আজ বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৩টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এতে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সমসাময়িক রাজনীতি বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সূত্র জানা গেছে, সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে থেকে ডাকা জাতীয় ঐক্য নিয়ে বক্তব্য দেওয়া হতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ