সংবিধানবাদ ও গণতন্ত্রের ভারসাম্যই ভবিষ্যৎ ন্যায়বিচারের চাবিকাঠি: প্রধান বিচারপতি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংবিধানবাদ ও গণতন্ত্রের ভারসাম্যই ভবিষ্যৎ ন্যায়বিচারের চাবিকাঠি: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৪, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৪, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ

 

চবি প্রতিনিধি

সংবিধানবাদ ও গণতন্ত্রের ভারসাম্যই ভবিষ্যৎ ন্যায়বিচারের চাবিকাঠি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, অ্যারিস্টটলের আইনের শাসন, ব্যক্তির শাসন নয়—এই আদর্শ দ্বারা পরিচালিত হয়ে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রধান চ্যালেঞ্জ ন্যায়বিচার নিশ্চিত করতে সংবিধানবাদ ও গণতন্ত্রের মধ্যে সুষম ভারসাম্য বজায় রাখা।

আজ রবিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আইন অনুষদে অনুষ্ঠিত সপ্তম এ কে খান মেমোরিয়াল আইন বক্তৃতা ২০২৫ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। চবি আইন অনুষদ এবং এ কে খান ফাউন্ডেশন অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে। এবারের বক্তৃতার থিম ছিল “ন্যায়বিচারের ভবিষ্যৎ পুনঃকল্পনা”।

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. জাফর উল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন, এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সচিব জনাব সালাহউদ্দিন কাসেম খান এবং ট্রাস্টি জনাব এ. এম. জিয়াউদ্দিন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতার। তিনি বলেন, এই আয়োজন সংবিধান কাঠামোকে আরো শক্তিশালী করে সংস্কারের চেতনা জাগ্রত করবে এবং শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

আইন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. রকিবা নবি বলেন, এই সময়োপযোগী ও চিন্তন উদ্দীপক থিম আমাদের ন্যায়বিচার নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। তিনি এ কে খান ফাউন্ডেশনকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষাংশে এ কে খানের জীবনালেখ্য স্মরণ, ধর্মগ্রন্থ পাঠ ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ