সংবিধান সংশোধন করতে হলে সংসদের মধ্য দিয়েই করতে হবে, এর বাইরে সম্ভব নয় - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংবিধান সংশোধন করতে হলে সংসদের মধ্য দিয়েই করতে হবে, এর বাইরে সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধানের যেকোনো সংশোধন করতে হলে সংসদের মাধ্যমেই করতে হবে। এর জন্য সব রাজনৈতিক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, তা সংসদের বাইরে সম্ভব নয়।

শনিবার (২ আগস্ট) রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমীর খসরু অভিযোগ করে বলেন, যারা আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা আসলে গণতন্ত্রে কিংবা সংসদীয় ব্যবস্থায় বিশ্বাস করে না। তারা ঠিক কী চায়, তা নিজেরাও জানে না।

তিনি আরও বলেন, আমরা যতই সংস্কার করি, যদি রাজনৈতিক সংস্কৃতি না বদলাই, তাহলে কোনো সংস্কারই কাজে আসবে না। অন্যের মতামতকে সম্মান করতে হবে। সহনশীল হতে হবে। তাহলেই আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে পারব।

জাতীয় স্বার্থে ঐক্য দরকার উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানে ঐক্য গড়ে তুলতেই হবে।

৫ আগস্টের পর বিএনপি নেতৃত্বাধীন জোটে অনৈক্যের গুঞ্জন সম্পর্কে তিনি বলেন, অনেকে বলছেন, ৫ আগস্টের পর ঐক্য ভেঙে গেছে। আমি কোনো অনৈক্য দেখতে পাচ্ছি না। প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তাভাবনা ও দর্শন থাকবেই। যেখানে একমত হতে পারব, সেখানে একমত হব। যেগুলোতে ভিন্নমত থাকবে, তা জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণই দেশের মালিক, সিদ্ধান্ত তাদের হাতেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ